নিউজটাইম ওয়েবডেস্ক : নেতাজীর ১২৫ তম জন্মদিবসের উদযাপন কেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে হবে তা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির সুব্রহ্মণম্ স্বামী। আজ নেতাজীর জন্মদিবসে সমস্ত নেটপাড়া জুড়ে আছড়ে পড়ে শ্রদ্ধার ঢেউ। টুইট করেন সুব্রহ্মণম্ স্বামীও। সুব্রহ্মণমের নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট খেকে প্রশ্ন তোলেন, কেন নরেন্দ্র মোদিকে এমন একটি ভবন থেকে নেতাজীর জন্মজয়ন্তী পালন করতে হবে যেটি ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত। যদিও সূত্রের খবর, আজ ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতি সৌধ সুভাষ চন্দ্র বোস বা আজাদ হিন্দ বাহিনীর নামে পরিবর্তন করার ঘোষণা করতে পারেন নরেন্দ্র মোদী।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

