কলকাতাকেও রাজধানী করা হোক, চার রাজধানীর প্রস্তাব মমতার

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতের একটি নয় চারটি রাজধানী হোক এবং তার মধ্যে একটি হোক কলকাতা। ২৩ জানুয়ারি সুভাষ বোসের ১২৫ তম জন্মদিবসে এমনই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি চার রাজধানীতেই ঘুরিয়ে ফিরিয়ে অধিবেশন হোক। মমতার দাবি , দক্ষিণ, উত্তর, পশ্চিম ও উত্তরপূর্ব ভারতে চারটি আলাদা রাজধানী হোক। একই সাথে আজ ফের একবার পরাক্রম দিবস নিয়ে প্রশ্ন তোলেন মমতা। পাশাপাশি ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করার দাবি করেন। আজই কলকাতায় আসছেন নরেন্দ্র মোদি। ২৩ জানুয়ারির অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে এই বিষয়ে কী বক্তৃতা দেন নরেন্দ্র মোদি সেদিকেই তাকিয়ে গো‌টা দেশ।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube