নিউজটাইম ওয়েবডেস্ক : নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মদিবসেও এড়ালো না কেন্দ্র রাজ্য তর্জা। কেন্দ্রীয় সরকারের ২৩ জানুয়ারিকে পরাক্রম দিবস ঘোষণা করলেও তা নাপসন্দ রাজ্য সরকারের। এবার নেতাজীর জন্মদিবসেও ভিন্নমেরুতে দুই যুযুধান প্রতিপক্ষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টুইট করেন, ‘দেশনায়ক সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাই। উনি ছিলেন প্রকৃত নেতা। মানুষের ঐক্যে বিশ্বাসী ছিলেন। আমরা আজকের দিনটা ‘দেশনায়ক দিবস’ হিসাবে পালন করছি। পশ্চিমবঙ্গ সরকার ২৩ জানুয়ারি ২০২১ থেকে সারা বছর ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে’। এছাড়াও নিজের দ্বিতীয় এবং টুইটে মুখ্যমন্ত্রী আজাদ হিন্দ বাহিনীর নামে স্মৃতি সৌধ নির্মাণ ও নেতাজীর নামে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা করেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের টুইটে নেতাজীকে ‘মহান মুক্তিযোদ্ধা ও ভারতমাতার সত্যিকারের পুত্র’ বলে অভিহিত করে লেখেন, স্বাধীনতার জন্য তাঁর ত্যাগ এবং আত্মনিবেদন সব সময় মনে রাখা হবে। পাশাপাশি হ্যাশট্যাগে তিনি লেখেন, পরাক্রম দিবস।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

