নিউজটাইম ওয়েবডেস্ক : আলি আব্বাস জাফরের নতুন ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে দেশজুড়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে।এই ওয়েব সিরিজের বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে মুক্তির পরই। ক্ষমাও চেয়ে নেন নির্মাতারা। যদিও তাতেও মেলেনি রেহাই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখপাত্র সলভ মণি ত্রিপাঠী টুইট করে জানান, সইফদের গ্রেপ্তার করতে পুলিশ পাঠিয়েছে যোগী সরকার।
আজ পরিচালক আলি আব্বাস জাফরের বাড়ি উত্তরপ্রদেশ পুলিশ পৌঁছালে পরিচালককে বাড়িতে পাওয়া যায় নি। বাড়ির বাইরে নোটিশ ঝুলিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। নোটিশে আগামী ২৭ জানুয়ারির মধ্যে পরিচালককে লক্ষ্ণৌ গিয়ে তদন্তকারী পুলিশের আধিকারিকের সাথে দেখা করতে নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখপাত্র সলভ মণি ত্রিপাঠীর টুইটে বলা হয়েছিল, , হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের ফল পেতে তৈরি থাকুন। এই টুইটে ট্যাগ করা হয়েছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও। মুম্বাই পুলিশ যেন এই ব্যাপারে কোনো ভাবেই যেন নাক না গলায় সে ব্যাপারেও সতর্ক করা হয়েছিল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

