সইফের তান্ডবের পর মনোজ ত্রিপাঠীর মির্জাপুর, আরো এক ওয়েব সিরিজের বিরুদ্ধে পদক্ষেপ যোগী সরকারের

নিউজটাইম ওয়েবডেস্ক : সইফ আলি খানের তান্ডবের পর আরো এক ওয়েব সিরিজের বিরুদ্ধে পদক্ষেপ নিল যোগী সরকার। পঙ্কজ ত্রিপাঠির মির্জাপুরের বিরুদ্ধে অভিযোগ এই  ওয়েব সিরিজে উত্তরপ্রদেশের মির্জাপুর শহর সম্পর্কে ভুল বার্তা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার সিরিজ মির্জাপুর ও অ্যামাজন প্রাইমের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। বলা হয়েছে “মির্জাপুরের সমৃদ্ধ সাংস্কৃতিক মূল্য রয়েছে তবে ২০১৮ সালে এক্সেল এন্টারটেইনমেন্টের ৯ টি পর্বের মির্জাপুর নামে একটি ওয়েব সিরিজ চালু হয়েছে যাতে তারা মির্জাপুরকে গুন্ডা এবং ব্যভিচারীদের শহর দেখিয়েছে,”। জানা যাচ্ছে ইতিমধ্যে মুম্বাই পৌঁছে গেছে যোগী সরকারের পুলিশ। ওয়েব সিরিজের নির্মাতাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

আলি আব্বাস জাফরের নতুন ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে দেশজুড়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে।এই ওয়েব সিরিজের বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে মুক্তির পরই। ক্ষমাও চেয়ে নেন নির্মাতারা। যদিও তাতেও মেলেনি রেহাই। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখপাত্র সলভ মণি ত্রিপাঠী টুইট করে জানান,  সইফদের গ্রেপ্তার করতে পুলিশ পাঠিয়েছে যোগী সরকার। আজ পরিচালক আলি আব্বাস জাফরের বাড়ি উত্তরপ্রদেশ পুলিশ পৌঁছালে পরিচালককে বাড়িতে পাওয়া যায় নি। বাড়ির বাইরে নোটিশ ঝুলিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। নোটিশে আগামী ২৭ জানুয়ারির মধ্যে পরিচালককে লক্ষ্ণৌ গিয়ে তদন্তকারী পুলিশের আধিকারিকের সাথে দেখা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube