মৃত্যুর পর প্রথম জন্মদিন, সুশান্ত স্মরণ নে‌টপাড়ার

নিউজটাইম ওয়েবডেস্ক : ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ আত্মহত্যা  বলা হলেও তা মানতে রাজি নয় সুশান্তের অনুরাগীরা। তাঁদের অনেকেরই মতে খুন করা হয়েছে তরুণ অভিনেতাকে। সারা দেশের অসংখ্য ভক্ত অনুরাগীর চাপে পড়ে এই মামলা শেষ পর্যন্ত যায় সিবিআই এর হাতে। যদিও এখনো সুশান্ত মৃত্যু রহস্যের সমাধান হয় নি। এহেন পরিস্থিতিতে  মৃত্যুর পর প্রথম জন্মদিনে ফের একবার অভিনেতার প্রতি সুবিচারের দাবি উঠল নেটপাড়া জুড়ে।

জাস্টিস পর সুশান্তের পাশাপাশি এই মুহুর্তে নেটপাড়া জুড়ে ট্রেন্ডিং হ্যাশট্যাগ সুশান্ত ডে।  অভিনেতার অসংখ্য ভক্ত, শুভাকাঙ্খী ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে সুশান্তের নানান স্মৃতি ভাগ করে নিচ্ছে। সুশান্তের দিদি স্বেতা সিং কীর্তি অভিনেতার ৩৫ তম জন্মদিবসে ৩৫ হাজার ডলারের সুশান্ত মেমোরিয়াল তহবিলের  ঘোষনা করেছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube