নতুন দল ঘোষনা করলেন আব্বাস সিদ্দিকি

নিউজটাইম ওয়েবডেস্ক : গত বছরের শেষ থেকেই শুরু হয়েছিল সলতে পাকানো। আজ অবশেষে নতুন দল ঘোষণা করলেন পীরজাদা আব্বাস সিদ্দিকি। আব্বাসের নতুন দলের নামকরন করা হয়েছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। দলের চেয়ার ম্যান হিসাবে ঘোষণা করা হয়েছে নওসর সিদ্দিকির নাম। তাৎপর্যপূর্ণ ভাবে নবগঠিত এই দলের সভাপতি হিসাবে আব্বাস ঘোষনা করলেন তপশিলী উপজাতির শিমূল সোরেনকে।  

নতুন দল গঠনের শুরু থেকেই আব্বাস বার বার জানিয়েছিলেন শুধু ইসলামধর্মালম্বীদের নিয়ে দল গঠন করছেন না পীরজাদা। তার এই দল হবে তপশিলি জাতি, উপজাতি সহ সমস্ত পিছিয়ে পড়া মানুষের। সেই ঘোষনা মতোই দলের সভাপতি হলেন শিমূল সোরেন। নবগঠিত দলটির পতাকায় রয়েছে সবুজ, নীল ও সাদা রং।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube