ভাঙন অব্যাহত তৃণমূলে, বিজেপিতে যোগ দিলেন সিঙ্গুরের বিধায়ক মাষ্টারমশাইয়ের ছেলে

নিউজটাইম ওয়েবডেস্ক : সিঙ্গুর ও নন্দীগ্রাম এই দুই আন্দোলন তৃণমূল কংগ্রেসের বাংলা জয়ের পথ প্রশস্ত করেছিল। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই যোগ দিয়েছেন বিজেপিতে। এবার গেরুয়া শিবিরে যোগ দিলেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে তুষার ভট্টাচার্য।

রবীন্দ্রনাথ ভট্টাচার্য ছিলেন সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ। ২০০১ সালে তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। ২০১১ সালে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠিত হলে মন্ত্রীত্ব পান মাষ্টারমশাই। যদিও তৃণমূলের দ্বিতীয় মন্ত্রী সভায় স্থান পান নি তিনি।

গত বেশ কয়েকদিন ধরে হরিপালের বিধায়ক বেচারাম মান্নার সঙ্গে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে সমস্যার নিরসনে হস্তক্ষেপ করতে হয় স্বয়ং তৃণমূল সুপ্রিমোকে। তারপরেই বার বার রবীন্দ্রনাথের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা হয়েছে। যদিও সিঙ্গুরের বিধায়ক তৃণমূলেই রয়েছেন বলে জানিয়েছেন বার বার। আজ বিজেপিতে যোগ দিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছেলে তুষার ভট্টাচার্য অবশ্য বাবাকে অনুরোধ করেছেন বিজেপিতে যোগদান করার জন্য। যদিও শেষ সিদ্ধান্ত বাবার ওপরই ছাড়তে চান তুষার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube