শাসকের বাহিনী আশঙ্কা, বিরোধীদের ভোটারলিস্ট

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্য বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন বিজেপি নির্বাচনের আগে বিএসএফকে দিয়ে ভয় দেখাচ্ছে বাংলার মানুষকে।  বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে।

ফিরহাদ হাকিম জানান, নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, সীমান্ত সমলগ্ন গ্রামগুলিতে বর্ডার সিকিওরিটি ফোর্সকে দিয়ে ত্রাস সৃষ্টি করছে বিজেপি। এই বিষয়ে কমিশনের তরফ থেকে বলা হয় এই তদন্ত করবে তারা।  এদিন সাংবাদিকদের পার্থ চট্টোপাধ্যায় ‌জানান সীমান্তের আধাসামরিক বাহিনী একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে।

পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্যের পর এর জবাব দিয়েছে বিএসএফ। বাহিনীর তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয় বিএসএপ পেশাদার সীমান্তরক্ষী বাহিনী। অতীতেও ছিল, বর্তমানেও আছে। ভবিষ্যতেও থাকবে। অত্যন্ত সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে আন্তর্জাতিক সিমানা পাহাড়া দেওয়ার কাজ করে এই বাহিনী। বহিনী অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুপ্রবেশ, স্মাগলিংয়ের মত অপরাধমূলক কাজকে রোধ করে। পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন । এইধরণএর বিষয় থেকে বিএসএফ সবসময়া অনেক দূরে থাকে।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube