নিউজটাইম ওয়েবডেস্ক : একের পর এক টুইট করে বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। তাঁর ‘তান্ডব’ সিরিজের নির্মাতাদের মাথা কেটে নেওয়ার টুইট দেশজুড়ে প্রবল ভাবে সমালোচিত হচ্ছে। হিংসাত্মক টুইট করার জন্য অনেকেই সামাজিক মাধ্যমে কঙ্গনাকে নিষিদ্ধ করার দাবি করেছেন। এবার সমালোচকদের উদ্দ্যেশ্যে ফের একবার বিতর্কিত টুইট কঙ্গনার। টুইট করে লিবারেলদের উদ্দ্যেশ্যে কুইনের বার্তা ‘বাঁচা মুশকিল করে দেব’।
আলি আব্বাস জাফরের ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে দেশজুড়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে।এই ওয়েব সিরিজের বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে মুক্তির পরই। ক্ষমাও চেয়ে নেন নির্মাতারা। কিন্তু তাতেও বিতর্ক যে এড়ানো যায় নি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখপাত্র সলভ মণি ত্রিপাঠী টুইট করে জানিয়েছেন, সইফদের গ্রেপ্তার করতে পুলিশ পাঠিয়েছে যোগী সরকার। পাশাপাশি একই টুইটে আলি আব্বাস জাফরে, সইফ আলি খানদের সরাসরিই হুংকার দেওয়া হয়েছে, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের ফল পেতে তৈরি থাকুন। এই টুইটে ট্যাগ করা হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও। মুম্বাই পুলিশ যেন এই ব্যাপারে কোনো ভাবেই যেন নাক না গলায় সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

