নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহে বদলে গিয়েছে দেশের গোটা বিনোদন দুনিয়া। প্রায় বছর খানেক হল বন্ধ থাকায় বিনোদন দুনিয়ায় মৌরসীপাট্টা জমিয়ে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। বলিউডের প্রথম সারির ছবিগুলোও মুক্তি পাচ্ছে ওটিটিতে। যার ফলে ধুঁকতে থাকা সিঙ্গেল স্ক্রিন হলগুলির হাল আরো খারাপ হতে চলেছে আগামীদিনে। ক্ষতির মুখে পড়বে মাল্টিপ্লেক্সগুলিও। এই পরিস্থিতিতে হল মালিকদের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্তব নিলেন সলমন খান।
নিজের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে ভাইজান জানিয়ে দিলেন. প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই। আগামী ইদেই দেশজুড়ে মুক্তি পেতে চলেছে ছবিটি। পাশাপাশি হল মালিকদের কোভিড সুরক্ষাবিধি মেনে চলারও অনুরোধ করেছেন দাবাং খান। প্রভু দেবা পরিচালিত রাধে ছবিতে সঙ্গে আছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, জরিনা ওয়াহাব এবং রণদীপ হুডা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

