নিউজটাইম ওয়েবডেস্ক : আজ সকালেই কংগ্রেস ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন সিএবির প্রাক্তন সচিব বিশ্বরূপ দে। এবার সেই যোগদান ঘিরেই মুষল পর্ব শুরু কংগ্রেসে। সৌমেন মিত্রের পুত্র রোহন মিত্র এই বিষয়ে ট্যুইটারে তোপ দেগেছেন কংগ্রেস নেতৃত্বকে। সরাসরি মধ্য কলকাতার কংগ্রেস নেতৃত্বকে অপদার্থ বলে কটাক্ষ করে রোহন লিখেছেন, নেতৃত্বের খাম খেয়ালী আচরণের জন্যই বিশ্বরূপের মতো ভালো লোককে হারাতে হল। এরপরেই রোহন খেদের সুরে বলেন, ‘সব কিছু নষ্ট করে দিচ্ছে এই অপদার্থগুলো’।
বলা বাহুল্য সোমেন মিত্রের পুত্রের এই টুইট বোমা অধীর ঘনিষ্ঠদের উদ্দেশ্যে। বিধানসভা ভোটের আগে ফের একবার যেভাবে অধীর ঘনিষ্ঠ ও সোমেন ঘনিষ্ঠদের অন্তর্দ্বন্দ্ব সামনে এল, তা মুষল পর্বের মতোই দক্ষিণে ক্ষয়িষ্ণু কংগ্রেসের জন্য ধ্বংসের কারন হতে পারে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

