ফের নামকরণ রাজনীতি বিজেপির, ড্রাগন ফ্রুটের নাম হল পদ্ম

নিউজটাইম ওয়েবডেস্ক : শহর, বন্দর, রেলগাড়ি, মায় রাজ্যের নাম পরিবর্তন করেও ক্ষান্ত হলনা সরকার। এবার নাম বদল হবে ফলের। আমরা সকলেই কম বেশি ড্রাগন ফ্রুট সম্পর্কে জানি। এই ফল দেখতে কতকটা পদ্ম ফুলের মত, রঙও পদ্ম ফুলের পাপড়ির মত।

এই সাদৃশ্যের জন্যেই মঙ্গলবার গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানান, ড্রাগন ফ্রুটের নাম বদলে হবে ‘কমলম’, ‌যার সংস্কৃতের অর্থ হল পদ্ম। এই ফলের আকারও পদ্ম ফুলের মত। রূপানি এই দিন জানান, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, ড্রাগনফ্রুটের নাম বদলে কমলম করা হবে। কারণ এই ফল দেখতে একেবারেই পদ্ম ফুলের মত। এর সাথে তিনি বলেন, ড্রাগন ফ্রুট নামটার সাথে চিনের সং‌যোগ আছে তাই আমরা এই নাম পরিবর্তন করছি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube