নিউজটাইম ওয়েবডেস্ক : অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৬ তম জন্মদিনে মুক্তি পেল তাঁর বায়োপিক ‘অভিযান’-এর টিজার। টিজারের শুরুতেই সেই কালজয়ী কন্ঠে শোনা যায়, ‘গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি’। ৬ দশকের অভিনয় জীবনে অপুর সাথেই বেড়ে উঠেছে বাঙালি। টিজারের শুরুতেই যেন সেই কথাটাই ফের একবার মনে করিয়ে দেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই ছবিতে যুবক সৌমিত্রের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত , আছেন স্বয়ং সৌমিত্রও।
১৯৬২ সালে সত্যজিতের ‘অভিযান’ ছবিতে এক ট্যাক্সিচালকের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা। সেই ছবির নামানুসারেই হয়েছে কিংবদন্তি অভিনেতার বায়োপিকের নামকরন। কিংবদন্তির জন্মদিনে তার বায়োপিকের টিজার ভাগ করে নিয়ে সার্থক ভাবেই নির্দেশক লিখেছেন, ‘একটা ছোট্ট প্রয়াস। একজন প্রকৃত শিল্পীর অভিযান উপলব্ধি চেষ্টা করেছি আমরা। তোমার আশীর্বাদ চাই সৌমিত্র জ্যেঠু’।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

