কালকা মেলের নাম বদলে নেতাজী এক্সপ্রেস, ১২৫তম জন্মদিবসের আগে শ্রদ্ধার্ঘ রেলের

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতের স্বাধীনতা সংগ্রামে কালকা মেল এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী।  ১৯৪১ সালে কলকাতার বাড়ি থেকে ব্রিটিশের নজরবন্দি এড়িয়ে পালানোর সময় গোমো থেকে কালকা মেল ধরেছিলেন সুভাষ চন্দ্র বোস।নেতাজির ১২৫তম জন্মদিবসের আগে এই কালকা মেলের নাম নেতাজী এক্সপ্রেস করার কথা ঘোষণা করল ভারতীয় রেল।

রেলমন্ত্রী পিযূষ গোয়েল ভারতীয় রেলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশবাসীকে। টুইটে রেলমন্ত্রী লিখেছেন, ১২৩১১/১২৩১২ হাওড়া-কালকা মেলকে নেতাজীর নামে নামাঙ্কিত করতে পেরে ভারতীয় রেল অত্যন্ত খুশি।

প্রসঙ্গত, ইতিমধ্যেই ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিবসকে পরাক্রম দিবস ঘোষনা করেছে মোদি সরকার। যদিও সেই ঘোষণা ঘিরে ইতিমধ্যে জোর তরজা শুরু হয়েছে রাজনীতির ময়দানে। রাজ্য সরকার নেতাজীর জন্মদিবসের নাম পরাক্রম দিবস এর বদলে দেশনায়ক দিবস করার পক্ষপাতী। নেতাজীর পরিবারের সদস্যদেরও মত একই। এই সংঘর্ষের আবহেই এবার কালকা মেলের নাম বদলের ঘোষনা কেন্দ্রের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube