ধর্মীয় ভাবাবেগে আঘাতের ফল পেতে তৈরি থাকুন, সইফদের হুংকার যোগীর

নিউজটাইম ওয়েবডেস্ক : আলি আব্বাস জাফরের নতুন ওয়েব সিরিজ তাণ্ডব নিয়ে দেশজুড়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে।এই ওয়েব সিরিজের বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে মুক্তির পরই। ক্ষমাও চেয়ে নেন নির্মাতারা। কিন্তু তাতেও বিতর্ক যে এড়ানো যাচ্ছে না তা স্পষ্ট উত্তরপ্রদেশ পুলিশের পদক্ষেপেই।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখপাত্র সলভ মণি ত্রিপাঠী টুইট করে জানিয়েছেন, সইফদের গ্রেপ্তার করতে পুলিশ পাঠিয়েছে যোগী সরকার। পাশাপাশি একই টুইটে আলি আব্বাস জাফরে, সইফ আলি খানদের সরাসরিই হুংকার দেওয়া হয়েছে, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের ফল পেতে তৈরি থাকুন। এই টুইটে ট্যাগ করা হয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও। মুম্বাই পুলিশ যেন এই ব্যাপারে কোনো ভাবেই নাক না গলায় সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube