ধূপগুড়ির দূর্ঘটনা ঘিরে রাজনীতি মোদীর, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মৃতদের জন্য

নিউজটাইম ওয়েবডেস্ক : জলপাইগুড়ির ধূপগুড়িতে ৩১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দূর্ঘটনা। পাথর বোঝাই ডাম্পারের তলায় চাপা পড়ে ৩ শিশু সহ ১৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী, ঘোষণা করেছেন ক্ষতিপূরণেরও।

আরও ৯ জন আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মৃত ও আহতরা সকলেই ময়নাগুড়ির রানিহাটির বাসিন্দা। এরা সকলে ৩টি গাড়িতে ধূপগুড়িতে বিয়েবাড়ি ‌যাচ্ছইলেন ।

পুলিশ সূত্রের খবর, ভুল লেন দিয়ে ‌যাচ্ছিল এই তিনটি গাড়ি, ফলে উল্টো দিক থেকে আসা ডাম্পারটির সাথে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পরে বাকি দুটি গাড়ির ওপর। ঘটনাস্থলেই চাপা পরে মৃত্যু হয় বেশ কিছু মানুষের।

এরপর দমকল এসে আরও বেশ কিছু মানুষকে উদ্ধার করে। তবে ট্রাক চালক নিখোঁজ। মৃতদের মধ্যে ৩ জন একই পরিবারের বাবা ও দুই ছেলে। আছেন এক মহিলা ও দুই শিশু। এই বিষয়ে ধূপগুড়ির উপ পুর প্রধান রাজেশ সিং জানান, ইতিমধ্যেই অভিষএক ব্যানার্জী ফোন করে খবর নিয়েছেন পরিস্থিতির।  

জলপাইগুড়ি দূর্ঘটনায় ১৪ জনের মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী, এর সাথে নিহতদের জন্য ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। ট্যুইটে লেখেন, ধুপগুড়ির এই দূর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এই শোকের সময়ে পরিবারগুলিকে আমার আন্তরিক সমবেদনা।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube