ভুল বলেছেন শুভেন্দু, নন্দীগ্রামে ৫০ নয় ৫৬ হাজার ৭৫২ ভো‌টে হারবেন মমতা : বাবুল সুপ্রিয়

নিউজটাইম ওয়েবডেস্ক : গতকাল রাসবিহারীর পথসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ৫০ হাজার ভোটে হারানোর দাবি করেন শুভেন্দু। এদিন খেজুরির সভা থেকে বাবুল সুপ্রিয় দাবি করেন, ভুল বলেছেন শুভেন্দু, নন্দীগ্রামে ৫০ নয় ৫৬ হাজার ৭৫২ ভো‌টে হারবেন মমতা। মোদি সরকারের প্রতিমন্ত্রী বাবুল আরো বলেন, ভবানীপুরে ভয় পেয়েছেন মমতা। পাশাপাশি কালীঘাট এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তি নিয়েও কটাক্ষ করেন তিনি। কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল বাড়ি শান্তিনিকেতন নিয়েও। বলেন, সবচেয়ে বড় সিন্ডিকেট শান্তিনিকেতনে।

এদিন, খেজুরিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রাজনৈতিকভাবে হতাশাগ্রস্থ’ বলেও দাবি করেন শুভেন্দু। পাশাপাশি গতকালের মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষনাকে ফের একবার কটাক্ষ করেন তিনি। প্রাক্তন পরিবহন মন্ত্রী বলেন, দাঁড়াতে হলে শুধু নন্দীগ্রাম থেকে দাঁড়ান। দুটো জায়গা থেকে দাঁড়াতে দেব না। গতকালই শুভেন্দু তৃণমূল সুপ্রিমোকে ৫০ হাজার ভোটে হারানোর দাবি করেন। আজ ফের একবার সেই দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী লেটারহেড ছাপিয়ে রাখার কথা বলেন। বিজেপির জয় নিয়ে নিশ্চিত বলেও দাবি করেন শুভেন্দু।  বিজেপি ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মিথ্যাশ্রী’, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাশ্রী’ দেবে বলেও এদিন কটাক্ষ করেন মমতার প্রাক্তন সৈনিক।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube