নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার পুরুলিয়ায় সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি দেখে নিন –
- পুরুলিয়ায় প্রথম ভাষা আন্দোলন শুরু। তাই পুরুলিয়ার মানুষের আরও স্বক্রিয় হতে হবে।
- ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা, তাদের জীবনে এগিয়ে যাওয়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী।
- বিজেপি সমস্ত ভুয়ো খবর ছড়াচ্ছে, নানান রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে যা সর্বক্ষেত্রে ভুয়ো খবর ছড়াচ্ছে।
- বিজেপি মাওবাদীর থেকেও ভয়ঙ্কর। রাজ্যে বিজেপি এলে রাস্তায় বেরোনো যাবে না।
- অজগর-কেউটের থেকেও বেশই ভয়ঙ্কর বিজেপি।
- প্রধানমন্ত্রী সর্বসমক্ষে বলেছিলেন ১৫ লক্ষ টাকা দেবেন আজও দেননি সেই টাকা।
- দাঙ্গাবাজ, লুটেরা বিজেপিকে বাংলায় চাইনা।
- ক্ষমতা থাকলে সায়নির গায়ে হাত দিয়ে দেখান। নাতনির বয়েসি মেয়েকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে সত্যি কথা বলার জন্য।
- পুরুলিয়াতে অযোধ্যায় পর্যটন কেন্দ্র তৈরি করা হয়েছে, একাধিক টেকনিক্যাল কলেজ, মেডিক্যাল কলেজ, হাসাপাতাল, কর্মতীর্থ, রূপশ্রী, লাক্ষা শিল্প সমস্ত রকমের সুবিধা দেওয়ার চেষ্টা চলছে জেলার মানুষকে।
- ডোম ও কালিন্দী সম্প্রদায়ের যে সমস্ত মানুষ যারা লোক সঙ্গীতের সঙ্গে যুক্ত তাদের শিল্পীভাতার অর্ন্তগত করা হবে।
- আত্মসমর্পনকারী মাওবাদীদের মূলশ্রোতে ফিরিয়ে আনা হয়েছে। হোমগার্ডের চাকরী দেওয়া হয়েছে, বাকিদেরও দেওয়া হবে।
- কূচীর শিল্পীদের জন্য সহযে ঋণের ব্যবস্থা করা হয়েছে।
- বিড়ি ব্যবসায়ীদের পরিবারের জন্যেও স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হবে, এই কার্ড প্রত্যেক বছর রিনিউ হবে। এই কার্ডের সাহায্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা পাবেন তারা।
- বিনা পয়সায় দেওয়া হচ্ছে রেশন, জুন মাস পর্যন্ত তা দেওয়া হবে বলে জানানোও হয়েছে আগেই। তৃণমূল সরকার এলে তা চলবে এরপরেও বললেন মমতা।
- স্কুল ছাড়াও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পাবে কন্যাশ্রীর সুবিধা।
- বিজেপিরা আমার মিটিংয়ে রোজ ঝামেলা পাকাচ্ছে, এরপরে আমিও বিজেপির মিটিংয়ে লোক পাঠাবো। হুঁশিয়ারি মমতার।
- এসএলও, আইসিডিএস, প্রাণীমিত্র, আশাকর্মীদের টাকা বাড়ানো হয়েছে।
- তপশীলিদের স্কলারশীপ, শিল্পীদের ভাতা।
- দু কোটি মানুষ দুয়ারে সরকার প্রকল্পের সাহায্য পেয়েছে।
- আইসিডিএস কর্মীদের ১০০০ টাকা বাড়ানো হবে, সহায়কদের ৫০০ টাকা বাড়ানো হবে।
- সংখ্যালঘু স্কলারশীপ, শিক্ষাশ্রী, তপশীলি বন্ধু স্কলারশিপ।
- দুয়ারে সরকারের সাহায্যে ইতিমধ্যেই ১০লক্ষ কাস্ট সার্টিফিকেট।
- কৃষকদের ৫০০০ টাকা করে সাহায্য।
- কৃষক মৃত্যুতে পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য।
- দেওয়া হয়েছে শস্য বিমা।
- বাড়িতে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে।
- ১৩০০ কোটি টাকার জল প্রকল্পে, ৫টি ব্লকের ৮ লক্ষ মানুষ উপকৃত হবেন।
- পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসংস্থান।
- ২৬ হাজার স্বনির্ভর দল
- ডানকুনি – অমৃতসর প্রকল্পে উপকৃত হবে পুরুলিয়া, জয়পুরের অঘোরপিরে তৈরি হবে আইটি হাব
- নবম শ্রেণির ছাত্রছাত্রীরে পাবে সবুজসাথীর সাইকেল, ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা পাবে ১০ হাজার টাকা ট্যাব কেনার জন্যে
- কৃষক আন্দোলন নিয়েও বলেন মমতা
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

