বিজেপি ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মিথ্যাশ্রী’, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে‘তোলাশ্রী’ দেবে : শুভেন্দু

নিউজটাইম ওয়েবডেস্ক : আগেই শুভেন্দু অধিকারী ঘোষনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন নন্দীগ্রামে সভা করবেন তার পরের দিনই তিনি খেজুরিতে পাল্টা সভা করবেন। ঘোষনা মতোই এদিন খেজুরিতে সভা করেন শুভেন্দু।

আজ খেজুরিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রাজনৈতিকভাবে হতাশাগ্রস্থ’ বলেও দাবি করেন শুভেন্দু। পাশাপাশি গতকালের মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষনাকে ফের একবার কটাক্ষ করেন তিনি। প্রাক্তন পরিবহন মন্ত্রী বলেন, দাঁড়াতে হলে শুধু নন্দীগ্রাম থেকে দাঁড়ান। দুটো জায়গা থেকে দাঁড়াতে দেব না।

গতকালই শুভেন্দু তৃণমূল সুপ্রিমোকে ৫০ হাজার ভোটে হারানোর দাবি করেন। আজ ফের একবার সেই দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী লেটারহেড ছাপিয়ে রাখার কথা বলেন। বিজেপির জয় নিয়ে নিশ্চিত বলেও দাবি করেন শুভেন্দু।  বিজেপি ক্ষমতায় এলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মিথ্যাশ্রী’, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘তোলাশ্রী’ দেবে বলেও এদিন কটাক্ষ করেন মমতার প্রাক্তন সৈনিক।

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube