নিউজটাইম ওয়েবডেস্ক : গতকাল কলকাতায় শুভেন্দুর রোড শো শেষে পথসভায় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে বিজেপি কর্মী সমর্থকদের ওপর ইঁট বৃষ্টি করেছিল একদল দুস্কৃতি। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের একবার শুভেন্দুর সভায় হামলা করল একদল দুস্কৃতি। খেজুরিতে এদিন শুভেন্দুর সভার আগে ছোঁড়া হল বোমা ও ইঁট।নন্দীগ্রামে ৭ জানুয়ারি সভাছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু ঘোষনা করেন মমতার সব প্রশ্নের জবাব দিতে তিনি ৮ জানুয়ারি খেজুরিতে সভা করবেন। যদিও পরবর্তীকালে মমতার সেই সভা হয় নি। তবে খেজুরিতে সভা করেন শুভেন্দু । সেখান থেকেই তিনি ঘোষনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সভা করবেন তার পরদিনই তিনি সভা করবেন। আজ সেই সভার আগেই অশান্তি ছড়ায় খেজুরিতে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

