নতুন অ্যাকশন থ্রিলার ছবির পোস্টার শেয়ার করে মুক্তির দিন জানালেন কঙ্গনা

নিউজটাইম ওয়েবডেস্ক :  নিজের আগামী ছবির পোস্টার প্রকাশ করলেন কঙ্গনা রানাওয়াত। আজ সামাজিক মাধ্যম টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে আগামী ছবি ‘ধাকার’ এর পোস্টার শেয়ার করেন কঙ্গনা। এই অ্যাকশন থ্রিলার ছবিতে এজেন্ট অগ্নি এর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা।পোস্টারে দেখা যাচ্ছে একটি অপ্রশস্ত রাস্তায় ছড়িয়ে রয়েছে বেশ কয়েকটি লাশ। তারই সামনে উন্মুক্ত তরবারি হাতে কঙ্গনা। ছবির ক্যাপশনে লিখেছেন,  “She is fearless and Fiery! She is Agent Agni Fire.” ( সে ভয়হীন ও ভয়ালদর্শন। সে এজেন্ট অগ্নি)।কঙ্গনার শেয়ার করা এই পোস্টার থেকে জানা যাচ্ছে ২০২১ সালের ১ অক্টোবর।এই ছবিতে কঙ্গনা ছাড়াও আছেন অর্জুন রামপাল। এছাড়াও এই সিনেমার সিনোমা‌টোগ্রাফির দ্বায়িত্বে আছেন তেৎসৌ নাগাতা।যিনি এর আগে বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube