নিউজটাইম ওয়েবডেস্ক : সন্তানের জন্ম নিয়ে বিরাট যে কতটা আবেগপ্রবণ তা আগেই দেখেছিল দুনিয়া। সন্তানের ভূমিষ্ট হওয়ার আগে অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে আসেন ভারত অধিনায়ক। এমনকি কন্যা সন্তান জন্ম নেওয়ার পর কোনোভাবেই সদ্যোজাতর ছবি যেন প্রকাশ্যে না আসে তার জন্য আবেদন করেছিলেন বিরাট অনুষ্কা। এবার টুইটারে নিজের পরিচয়টাই পাল্টে ফেললেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক।
টুইটারে বিরাটের অ্যাকাউন্ট খুললেই তাতে দেখা যাচ্ছে, বায়োতে বিরাট লিখেছেন, তিনি একজন গর্বিত স্বামী ও পিতা। নিজের অসংখ্য রেকর্ড, ভারতীয় দলের অধিনায়কত্বকে বাদ দিয়ে বিরাট যেভাবে বায়োতে নিজের ‘ফ্যামিলি ম্যান’ এর পরিচয় দিয়েছেন তাতে আপ্লুত বিরাটের অসংখ্য ভক্ত সমর্থক।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

