নির্বাচনে অংশগ্রহণ করছে না রজনীকান্তের দল, সদস্যদের যে কোনো দলে যোগদানের অনুমতি

নিউজটাইম ওয়েবডেস্ক : দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত নামছেন না ভো‌ট যুদ্ধে।এই পরিস্থিতিতে তার দলের সদস্যরা যে কোনো দলে যোগ দিতে পারেন এমনটাই অনুমতি দিল  টিম রজনী। যদিও এর আগেই সেই দল ছেড়ে বেশ কিছু সদস্য ডিএমকে দলে নাম লেখান।

এক প্রকার নিশ্চিত রজনীকান্তের রাজনীতিতে যোগদান। সব ঠিক থাকলে আগামী বিধানসভা নির্বাচনে নতুন দল নিয়ে তামিলনাড়ুতে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। স্বয়ং দক্ষিণের ভগবান নিজেও দাঁড়াবেন বলে ঠিক ছিল। কিন্তু এর মাঝেই বিপত্তি, গতমাসেঅনিয়ন্ত্রিত রক্তচাপের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সুপারস্টারকে। তারপরেই নির্বাচন যুদ্ধ থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত নেন রজনী।

নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে হতাশ হয়ে বোশ কিছু সমর্থক দল ছেড়ে ডিএমকে দলে যোগ দিতে শুরু করে। এবার বিবৃতি পেশ করে সদস্যদের যে কোনো দলে যোগদানের অনুমতি দিল টিম রজনী। থ্যালাইভা লেখেন, এই ঘোষণা করতে গিয়ে তিনি অবর্নণীয় কষ্ট পেয়েছেন। তিনি সামনে থেকে নির্বাচনে না দাঁড়াতে পারলেও সবসময় রাজনীতিতে আছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube