নিউজটাইম ওয়েবডেস্ক : কৃষি আইন বাতিল সহ একাধিক দাবিতে বাম শ্রমিক সংগঠনের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার হাওড়া ও বারাসাতে। হাওড়া ময়দানের কাছে জেলাশাসকের দপ্তরের সামনে এদিন আইন অমান্য কর্মসূচিতে যোগ দেন বহু বাম কর্মী সমর্থকরা। পুলিশের তরফে দুটি ব্যারিকেড করা হয়েছিল। যার একটি ভেঙে অন্যটির দিকে এগিয়ে যেতেই পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি শুরু হয় বাম কর্মী সমর্থকদের। পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে বাম নেতারাও কর্মীদের স্বতওস্ফূর্ততা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। ৩০ মিনিটের বেশি সময় ধরে এই উত্তপ্ত পরিস্থিতি চলে হাওড়ায়।
উত্তর ২৪ পরগনার বারাসাতেও বামেদের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার হয়। বারাসাতের জেলাশাসকের দপ্তরের সামনে আজ এই কর্মসূচিতে পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাম কর্মী সমর্থকরা। প্রথমে তাদের গ্রেপ্তার করা হলেও পরে মুক্তি দেওয়া হয়। সব মিলিয়ে বহুদিন পর ফের একবার রাজ্য রাজনীতিতে বামেদের সক্রিয়তা নজরে পড়ল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

