নিউজটাইম ওয়েবডেস্ক : আজ সকালেই নন্দীগ্রামে দাঁড়িয়েই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর দিকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তেখালির সভা থেকে মমতা ঘোষনা করেন তিনি নিজেই নির্বাচনে দাঁড়াচ্ছেন নন্দীগ্রামে। এবার পাল্টা ৫০ হাজার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ করলেন শুভেন্দু।
আজ কলকাতার টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত রোড শো করেন প্রাক্তন পরিবহন মন্ত্রী। এই মিছিলের শেষে বক্তব্য রাখতে গিয়ে ফের একবার তৃণমূল কংগ্রেসকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কটাক্ষ করেন। শুভেন্দু বলেন যে কোনো সভা খেকে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন মমতা ও অভিষেক। কিন্তু বিজেপিতে তা হয় না। এদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের সভা নিয়ে শুভেন্দু বলেন, পাঁচ বছর অন্তর অন্তর নন্দীগ্রামের কথা মনে পড়ে মমতার। এর আগে নন্দীগ্রামে গিয়ে আমাকে প্রার্থী ঘোষনা করেছিলেন। ফের ভোটের আগে নন্দীগ্রামের গিয়েছেন তিনি। এর পরেই তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নিজের প্রাক্তন দলের উদ্দেশ্যে, নন্দীগ্রামে যেই দাঁড়াক হাফ লাখ ভোটে হারাব।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

