নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতার চারু মার্কেট এলাকায় বিজেপির মিছিলে ইঁট বৃষ্টি করলেন একদল যুবক। দুস্কৃতিদের হাতে তৃণমূলের পতাকা দেখা গেছে। ৫ থেকে ৬ জন যুবককে ইঁট ছুড়তে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।আজ কলকাতার টালিগঞ্জ থেকে রাসবিহারী পর্যন্ত রোড শো করেন প্রাক্তন পরিবহন মন্ত্রী। এই মিছিল চলাকালীনই তৃণমূলের পতাকা হাতে বেশ কয়েকজন ঢিল ছুঁড়তে থাকে। মিছিল থেকে পাল্টা আক্রমণ করে বিজেপিও। উড়ে আসে ইঁট পাটকেলও। বিজেপি কর্মীরা দুস্কৃতিদের তাড়া করতেই তারা পালিয়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু বিজেপি কর্মী।
এর আগে ডিসেম্বর মাসে ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার গাড়ির ওপরে ইঁট ছোঁড়া হয়। যা ঘিরে বেশ সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। কেন্দ্রের তরফে ডেকে পাঠানো হয় রাজ্যর পুলিশ আধিকারিকদের। যা নিয়ে শুরু হয়েছিল কেন্দ্র রাজ্য তরজা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

