নিউজটাইম ওয়েবডেস্ক : তৃণমূলে ফিরেও ফিরে পাননি হারানো পদ। আসানসোলের পুরপ্রশাসকের আসনে তার বদলে বসেছেন ৩০ নম্বর কাউন্সিলার অমরনাথ চট্টোপাধ্যায়। হারিয়েছেন জেলা সভাপতির পদও। এমনকি তৃণমূলের জেলা কমিটিতেও ঠাঁই হয়নি আসানসোলের দোর্দন্ড প্রতাপ নেতা জিতেন্দ্র তিওয়ারীর। জেলা কমিটিতে জায়গা না হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই সামাজিক মাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ শায়েরি পোস্ট করলেন পান্ডবেশ্বরের বিধায়ক।
সদ্য প্রয়াত কবি রাহাত ইন্দোরির একটি শায়েরি ফেসবুকে পোস্ট করেছেন জিতেন্দ্র। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, আমাদের শহরের শোভা দেখতে পাবে না / এখানকার লোক চোখে স্বপ্ন রাখে / আমাদের প্রদীপ ভেবে নেভাতে পারবে না / আমরা আমাদের ঘরে অনেক সূর্য রাখি। রাজনৈতিক মহলে প্রশ্ন রাহাত ইন্দোরির এই শায়েরি পোষ্ট কেন করলেন দোর্দন্ড প্রতাপ নেতা ? পদ হারানোর দুঃখ নাকি নতুন করে বিদ্রোহের সম্ভাবনা ? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

