নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার পর সোমবার শুভেন্দুর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে প্রথম সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নন্দীগ্রামে দাঁড়িয়েই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর দিকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী। তেখালির সভা থেকে মমতা জানিয়ে দিলেন তিনি নিজেই নির্বাচনে দাঁড়াচ্ছেন নন্দীগ্রামে।
নন্দীগ্রামে ৭ জানুয়ারি সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু শেষ মুহুর্তে সেই সভা বাতিল করে তৃণমূল। যার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতারা কটাক্ষ করেছিলেন, মমতাবন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রাম থেকেই বিজেপি ও শুভেন্দুকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা । বাংলায় তৃণমূলের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল নন্দীগ্রাম আন্দোলন। সেই নন্দীগ্রাম থেকে বিধায়ক হিসাবে রাজ্যের মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রী হন শুভেন্দু। ২০২০ সালের শেষে তৃণমূল ছাড়ার পরেই শাসকদলের বিরুদ্ধে পর পর চ্যালেঞ্জ ছুঁড় দেন শুভেন্দু। যার পরিপ্রেক্ষিতেই নন্দীগ্রামে ৭ জানুয়ারি সভার ঘোষণা করেন মমতা। শুভেন্দু ঘোষনা করেন মমতার সব প্রশ্নের জবাব দিতে তিনি ৮ জানুয়ারি খেজুরিতে সভা করবেন। যদিও পরবর্তীকালে মমতার সেই সভা হয় নি। তবে খেজুরিতে সভা করেন শুভেন্দু । সেখান থেকেই তিনি ঘোষনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন সভা করবেন তার পরদিনই তিনি সভা করবেন। ঘোষনা মতোই আগামীকাল সভা রয়েছে শুভেন্দুর। সেখান থেকে তিনি কী বলেন সেদিকেই তাকিয়ে রাজ্য।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

