নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তৃণমূলের গড় দক্ষিণ কলকাতায় শুভেন্দু অধিকারীর সভা। শুভেন্দু দলছাড়া হওয়ার পর এই প্রথম নন্দীগ্রামে এতবড় সভা তৃণমূলের। শুভেন্দু-সৌমেন্দু ইতিমধ্যেই পদ্মশীবিরে যোগ দিয়েছে। তেখালিতে হেলিকপ্টারে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই তাঁর বক্তব্য শুরু করেছএন। দেখে নিন একনজরে কি বললেন মমতা –
- নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- নন্দীগ্রাম আন্দোলন নিয়ে স্মৃতীচারণার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন নন্দীগ্রাম সম্পর্কে অন্য কারুর থেকে জ্ঞান শুনব না। তাঁর বক্তব্যে সরাসরি আঘাত হানলেন এককালের সুহৃদের বর্তমান বক্তব্যে।
- নন্দীগ্রামে হলদি নদীর ব্রীজ তৈরি নিয়ে ইতিবাচক কথা বলেন মুখ্যমন্ত্রী।
- নন্দীগ্রামে টেকনিকাল কলেজ তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি।
- তৃণমূলের সূচনাকালে নন্দীগ্রামের আসন থেকে প্রথম প্রার্থী ছিলেন অখিল গিরি, তাই অন্য যে কেউ নন্দীগ্রামকে নিজের সাম্রাজ্য বললে তা একেবারে ভুল। শুভেন্দু অধিকারীর দাবির বিরুদ্ধে বললেন মুখ্যমন্ত্রী।
- “ওয়াশিং পাওডার ভাজপা” সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে থাকলে জেলে যেতে হবে বলছে বিজেপি বললেন তিনি।
- সার্ভে ভোটার লিস্ট বদলে দিচ্ছে বিজেপি, ভয় দেখাচ্ছে বিজেপি। মঞ্চ থেকে অভিযোগ করলেন মমতা।
- সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেলের তথ্য বদলে দিচ্ছে বিজেপি।
- পুলওয়ামা আসলে বিজেপির গেম প্ল্যান। ফেক খবরে বিশ্বাস করবেন না। অপপ্রচার করছে বিজেপি।
- হলদিয়ার তাঁতপুরে বন্দর, নন্দীগ্রামের সাথে তাঁতপুর যুক্ত করার প্রকল্প।
- নন্দীগ্রাম ১ ও ২ চন্ডীপুর শহরে নন্দকুমার ব্লকে ৭০ হাজার পরিবারে ২৪ ঘন্টা পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য দেড় হাজার কোটি টাকার প্রকল্প ইতিমধ্যেই শুরু হয়েছে।
- জেলায় ৭ টি কিষাণ মান্ডি তৈরি হয়েছে- পাঁশকুড়া ১, পটাশপুর, তমলুক ও নন্দীগ্রাম ও অন্যান্য ব্লকে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

