নিউজটাইম ওয়েবডেস্ক : গতবছর একের পড় এক নক্ষত্রপতন ঘটেছে সিনে জগতে।সুশান্ত সিং রাজপুত থেকে ইরফান খান, ঋষি কাপুর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের প্রয়াণে শোকের ছায়া নেমেছিল চলচ্চিত্র জগতে। নতুন বছর ২০২১ এর শুরুতেই এবার বিদায় নিলেন আরো এক অভিনেতা।
ফুকরে খ্যাত অভিনেতা ওলানোকিয়োটান গোলাবো লুকাসের প্রয়াণের খবর সামাজিক মাধ্যমে পোস্ট করেন ফারহান আখতার। আবেগঘন বার্তায় ফারহান লুকাসের আত্মার শান্তি কামনা করে লেখেন তাঁর পরিবারের সাথে তার সমবেদনা রয়েছে বলেও জানান অভিনেতা।পুলকিত সম্রাট লেখেন,তুমি সবসময় মনের মাঝে থাকবে। ফুকরের সহঅভিনেতা বরুণ শর্মাও আবেগঘন বার্তা লিখেছেন লুকাসের উদ্দেশ্যে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

