নিউজটাইম ওয়েবডেস্ক : অভিনেত্রী সায়নী ঘোষের সাথে বিজেপি নেতা তথাগত রায়ের টুইট যুদ্ধে গতকয়েকদিন উত্তপ্ত ছিল নেটপাড়া। এবার সায়নীর বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে এফআইআর দায়ের করলেন ত্রিপুরা এবং মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। অভিনেত্রীর বিরুদ্ধে হিন্দু ধর্মালম্বীদের ভাবাবেগে আঘাত করার অভিযোগ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত এক সংবাদমাধ্যমের বিতর্ক সভা থেকে। সেদিন সায়নী বলেন, ‘জয় শ্রী রাম’ ধ্বনীকে রণধ্বনিতে পরিনত করা হয়েছে। যা বাংলার রাজনীতিতে ছিল না। এর পরেই দুই পক্ষের টুইট যুদ্ধ শুরু হয়। সেই সূত্র ধরেই ২০১৫ সালে সায়নীর টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা গ্রাফিক্সকে হাতিয়ার করে আইনি যুদ্ধে নামেন তথাগত। সেই গ্রাফিক্সটিতে ছিল শিবলিঙ্গে কন্ডোম পড়ানোর দৃশ্য।এফআইআর-এর ছবি শেয়ার করে তথাগত লিখেছেন, সায়নীর বিরুদ্ধে ইতিমধ্যেই তিনি কলকাতা পুলিশের কাছে অভযোগ দায়ের করেছেন। আসামের গুয়াহাটি থেকে আরো এক ব্যক্তিও সায়নীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাতে চলেছেন। এফআইআর-এর ছবি শেয়ার করে তথাগত যদিও টুইট করে সায়নী দাবি করেছেন সেই সময়ে তার টুইটার হ্যান্ডেলটি হ্যাক করা হয়েছিল।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

