যত্রতত্র পড়ে ব্যাবহৃত কোভিড কিট, অভিযোগ পেয়েও নিশ্চুপ স্বাস্থ্য দপ্তর

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশজুড়ে করোনার টীকাকরণ শুরু হয়েছে রবিবারই। করোনার শেষের শুরুর দিনেই মহামারি ঘিরে স্বাস্থ্য দপ্তরের অবহেলার যে চিত্র ধরা পড়ল তা আতঙ্কিত হওয়ার মতোই।

পূর্ব বর্ধমানের মেমারির এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে ইতিউতি ছড়িয়ে রয়েছে ব্যাবহৃত কোভিড কিট। সেই সঙ্গে সেখানে ডাই হয়ে আছে স্পুটাম ও কোভিড টেষ্টের খালি কৌটো। যা নিয়ে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে এলাকার অধিবাসীদের মধ্যে।

নিয়ম অনুযায়ী কোভিড টেষ্টের যাবতীয় কিট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে নিয়ে যাওয়ার কথা জেলা স্বাস্থ্য দপ্তরের। যতদিন না সেই বর্জ্য নিয়ে যাওয়া হচ্ছে ততদিন কোনো বদ্ধ জায়গায় সোডিয়াম হাইপোক্লোরাইড ও ব্লিচিং পাউডার দিয়ে রেখে দেওয়ার কথা। যা মানা হচ্ছে না এই ক্ষেত্রে।

করোনা ভাইরাস খোলা জায়গায় বেশ কয়েকঘন্টা বাঁচতে পারে। এই পরিস্থিতিতে ব্যাবহৃত করোনা কি‌ট কীভাবে খোলা জায়গায় রাখা হলো তা নিয়ে প্রশ্ন থাকছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে অভিযোগ জানানো হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube