নিউজটাইম ওয়েবডেস্ক : শাসকদলের বিরুদ্ধে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধিতে কাজে লাগানোর অভিযোগ নতুন নয় রাজ্যে। কংগ্রেস আমল থেকে শুরু করে বাম জমানা, পরিবর্তনের পর তৃণমূল সরকারের বিরুদ্ধেও একাধিকবার এই অভিযোগ উঠেছে। এবার ফের একবার একই অভিযোগ করলেন একদা মমতা ঘনিষ্ঠ ভারতী ঘোষ।
রাজ্যের মসনদে বসার পরবর্তী বেশ কয়েকবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ভারতীর নিবিড় সম্পর্ক ছিল। পরবর্তী কালে চিত্রটা বদলে যায় একেবারেই। মমতার কাছের এই আইপিএস অফিসার বিজেপিতে যোগদান করার পর একাধিকবার ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি নেত্রী বলেন, পুলিশকে শিখন্ডি করে কাজ করছে সরকার। পাশাপাশি ভারতীর আরো হুঁশিয়ারি সরকারের তাঁবেদারি করা প্রতিটি অফিসারকে আগামী দিনে আইনি বিচারের মুখে পড়তে হবে। গত লোকসভা নির্বাচনে আইপিএসদের পাশাপাশি বেশ কয়েকজন আমলাকেও সরিয়ে দিয়েছিল কমিশন। আগামী বিধানসভা নির্বাচনে একই রকম কড়া পদক্ষেপ নিক কমিশন তেমনটাই চাইছে বিজেপি। সেই উদ্দেশ্য নিয়েই পুলিশ ও আমলাদের ঘনিষ্ঠতা নিয়ে সুর চড়িয়ে কমিশনকে চাপে রাখতে চাইছে গেরুয়া শিবির।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

