শুভেন্দুর দলত্যাগের পর নন্দীগ্রামে প্রথম সভা মমতার, পাল্টা কলকাতায় পদযাত্রা প্রাক্তন পরিবহন মন্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার পর সোমবার শুভেন্দুর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে প্রথম সভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে একই সময়ে কলকাতায় পদসভায় হাঁটবেন শুভেন্দু। রাজ্যের দুই হেভিওয়েটের একই দিনে একে অপরের গড়ে কর্মসূচি ঘিরে এই মুহুর্তে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে।

শুভেন্দুর দলত্যাগের পর নন্দীগ্রামে ৭ জানুয়ারি সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু শেষ মুহুর্তে সেই সভা বাতিল করে তৃণমূল। যার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতারা কটাক্ষ করেছিলেন, মমতাবন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। যদিও তৃণমূলের তরফে জানানো হয় অখিল গিরি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা বাতিল করা হয়েছে।

শুভেন্দু জানিয়েছিলেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলবেন তার ধরে ধরে জবাব দেবেন তিনি। আগামীকাল জনসভা থেকে নিজের পুরোনো সৈনিক শুভেন্দুর বিরুদ্ধে কী বলেন মুখ্যমন্ত্রী, এবং সেই আক্রমণের জবাব কীভাবে দেন শুভেন্দু, সেই দিকেই তাকিয়ে রয়েছে গো‌টা রাজ্য 

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube