নিউজটাইম ওয়েবডেস্ক : প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ‘ওভাররেটেড’, এমন কুরুচিকর মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম বেঁধে গিয়েছে। ট্যুইটার ট্রেন্ডে বৃহষ্পতিবার থেকে চর্চায় লতা মঙ্গেশকর হ্যাসট্যাগ। প্রবাদপ্রতিম গায়িকা সম্পর্কে তাঁর শিল্পীসত্বার অপমান করেছে ‘আইকাবেরী’ নামে ওই ব্যবহারকারী। তিনি ট্যুইট করে লিখেছেন, কিংবদন্তী সঙ্গীতশিল্পীকে যতটা ভাবা হয় ততটা উনি নন। শুধু শিল্পীসত্বাই নয়, তাঁকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েনি ‘আইকাবেরী’ নামে ওই ব্যবহারকারী। বাস্তবে তিনি অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ এবং নির্মম। কেউ তাঁর মুখোমুখি দাঁড়াতে চায় না কারণ তাঁর ক্ষমতা অত্যন্ত বেশি। একের পর এক কটুক্তির ঝড় বয়ে গেল ট্যুইটারে। কাবেরীর অভিযোগ, লতা মঙ্গেশকর একার হাতে অনুরাধা পাড়ওয়াল সহ বহু গায়িকার কেরিয়ার শেষ করে দিয়েছেন। একমাত্র অনুরাধাই তাঁকে চ্যালেঞ্জ জানানোর জায়গায় ছিলেন। রেখা ভরদ্বাজ সহ বহু গায়িকার সঙ্গে এমন করেছেন তিনি। প্রবাদপ্রতিম গায়িকা সম্পর্কে একজনের মন্তব্যে টুইটারে একেবারে লড়াই চলছে। এটাই তো স্বাভাবিক। এতকিছুর পরও ক্ষমা চাননি ওই ব্যবহারকারী।
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

