নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার পুণে-সোলাপুর হাইওয়ের ইয়াভাত গ্রামে ঘটনার সূত্রপাত। হঠাৎ করেই গাড়ির ব্রেক কষেছিলেন পরিচালক মহেশ মঞ্জরেকর।পরিচালকের বিরুদ্ধে চড় মারার ও হেনস্থার অভিযোগ এনে পুলিসের দ্বারস্থ হলেন কৈলাস সতপুতে নামে এক ব্যক্তি। অভিযোগকারী কৈলাস সতপুতের কথায়, হঠাৎ করেই গাড়ির ব্রেক কষেছিলেন মহেশ মঞ্জরেকর।আচমকা ব্রেক কষার কারণে পরিচালকের গাড়িতে ধাক্কা মারে তাঁর গাড়ির চালক। তৎক্ষণাৎ গাড়ি থেকে বেড়িয়ে পরিচালক সপাটে চড় মারেন, এমনটাই অভিযোগ কৈলাস সতপুতের। পাল্টা পরিচালকের অভিযোগ মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কৈলাস সতপুতের গাড়ির চালক। গোটা ঘটনাটি কৈলাস সতপুতের অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে ইয়াভাত থানার পুলিস। দায়ের করা হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

