নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট প্রায় নিশ্চিত হলেও এখনো অবধি আসন সমঝোতায় একমত হতে পারল না দুই দল। আসন সংখ্যা চূড়ান্ত করতে আজ বৈঠকে বসেছিল বাম ও কংগ্রেস। কোনো সমাধান সূত্র না বের হওয়ায় চলতি মাসের ২৫ তারিখ ফের বৈঠক করবে বাম-কংগ্রেস।
বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে জোট বেঁধেছে বাম-কংগ্রেস। এদিন আসন সমঝোতা ঠিক করতে বৈঠকে বসেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, নেপাল মাহাতো। বামেদের তরফে বৈঠকে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মনোজ ভট্টাচার্য সহ অন্যান্যরা। সূত্রের খবর, বৈঠকে ১২০ থেকে ১৩০ টি আসনের দাবি করেছে কংগ্রেস। ২০১৬ বিধানসভা নির্বাচনে ৯২ টি আসনে লড়েছিল কংগ্রেস। এ মাসের মধ্যেই আসন সমঝোতা সম্পন্ন করতে প্রদেশ কংগ্রেসকে নির্দেশ দিয়েছেন সোনিয়া গান্ধী। তবে কংগ্রেসের এই অতিরিক্ত আসনের আব্দার মেনে নেওয়া বামেদের পক্ষে আদেও সম্ভব হয় কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

