দীর্ঘদিনের প্রেমের পরিনতি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গানের ওপারে খ্যাত ইন্দ্রাশিষ রায়

নিউজটাইম ওয়েবডেস্ক : গড়িয়ার কাছে একটি ব্যানকোয়েট হলে রেজিস্ট্রি সারলেন ইন্দ্রাশিস রায় ও সৌরভী তরফদার। উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বহু খ্যাতনামা ব্যক্তিত্বরা। কৌশিক সেন, সৌরভ দাস, অনিন্দিতা বসু, গৌরব চক্রবর্তী, দেবলীনা  সহ আরও অনেকে, তাঁদের মিলনের সাক্ষীও ছিলেন। অনিন্দিতা বসু ইনস্টাগ্রামে অনুষ্ঠানের একটি ছবিও পোস্ট করেছেন। দম্পতির সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন যুগল। মিরচির উচ্চপদে চাকরিরত সৌরভীও তাঁর জীবনসঙ্গীর সঙ্গে ছবি পোস্ট করেছেন ফেসবুকে।দীর্ঘদিনের প্রেমের পরিনতি বেশ গোপনেই সারলেন ‘গানের ওপারের’, ‘টিনটিন’। তবে নববধূ ক্যাপসানে লিখেছেন পৃথিবী সুস্থ হওয়ার অপেক্ষায় যুগল। খুব শীঘ্রই বড় করে সকলের সঙ্গে তাঁদের আনন্দমুহূর্তটাকে পালন করবেন তাঁরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube