নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউড সুপারস্টার সোনু সূদ লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে সাহায্য করে তুমুল প্রশংসা পেয়েছিলেন দেশজুড়ে। এমনকি আনলকের পরেও তিনি সাহায্য করেছেন অনেককেই। এহেন সোনু যে কতখানি মাটির মানুষ তা ফের একবার প্রমাণ হল তার সোস্যাল মিডিয়ায় পোষ্ট করা এক ভিডিওতে।
সোনুর ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করা এই ভিডিওতে অভিনেতাকে দেখা যাচ্ছে সেলাই মেশিন চালাতে। ভিডিও এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সোনু সূদ টেলরিং শপ।এখানে আপনি বিনামূল্যে সেলাই করাতে পারেন। তবে আপনার প্যান্ট যে শর্টস হয়ে যাবে না সে বিষয়ে আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না।‘ সোনুর এই ভিডিও পোষ্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। মন্তব্য বাক্সে নানান রকম কমেন্ট করেছেন নেটিজেনরা। একজন ভক্ত লিখেছেন – ‘স্যার, আপনি লোকদের সাহায্য করার একটা সুযোগও হাতছাড়া করেন না।’ অন্য একজন ব্যবহারকারীর মন্তব্য – ‘স্যার আপনি এই পৃথিবীর অন্য কারও মতো নন।‘Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

