ঘর ওয়াপসির পরেও ব্রাত্য, জেলা কমিটিতেও ঠাঁই হল না জিতেন্দ্রর

নিউজটাইম ওয়েবডেস্ক : ঘাসফুল শিবিরে ফিরেও আসানসোলের পুর প্রশাসকের পদ ফিরে পাননি জিতেন্দ্র। এবার হারালেন  জেলা সভাপতির পদও। এমনকি তৃণমূলেরজেলা কমিটিতেও ঠাঁই হয় নি আসানসোলের দোর্দন্ড প্রতাপ নেতার।

শুভেন্দু অধিকারী যখন একের পর এক অরাজনৈতিক মঞ্চ থেকে ক্ষোভ উগরে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে, প্রায় একই সময়ে একই সুরে বিদ্রোহ ঘোষণা করেন জিতেন্দ্র তিওয়ারিও। আসানসোলের পুর প্রশাসক পদ থেকে ইস্তফা দেওয়ার পর জিতেন্দ্রর বিজেপিতে যোগদানের সম্ভাবনা আরো উজ্জ্বল হয়। অনেকেই নিশ্চিত ছিলেন শুভেন্দুর সঙ্গেতিনিও বিজেপিতে যোগ দিচ্ছেন শাহি সভায়। কিন্তু শেষ মুহুর্তে বেঁকে বসেন বাবুল সুপ্রিয় সহ একাধিক বিজেপি নেতা। বেগতিক দেখে তৃণমূলেই ফেরেন জিতেন্দ্র।

তৃণমূলে ফিরলেও আগের পদ ফিরে পান নি তিনি। জিতেন্দ্রর বদলে আসানসোলের পুর প্রশাসকের দ্বায়িত্ব পান ৩০ নম্বর কাউন্সিলার অমরনাথ চ‌ট্টোপাধ্যায় । এবার হাতছাড়া হল জেলা সভাপতির পদও। তবে কী ঘর ওয়াপসির পরও দলের আস্থা জয় করতে পারেন নি জিতেন্দ্র? সেই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube