নিউজটাইম ওয়েবডেস্ক : বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে নিয়ে বাংলার রাজনীতি সরগরম ছিল বেশ কয়েকদিন। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের পর শতাব্দী জানান তিনি থেকে যাচ্ছেন তৃণমূলেই। তার ঠিক পরেই ঘাসফুল শিবিরে বড় পদ পেলেন বীরভূমের সাংসদ। তৃণমূলের রাজ্য কমিটির সহসভাপতির দ্বায়িত্ব পেলেন তিনি। শতাব্দীর পাশাপাশি তৃণমূলের সহসভাপতির পদে পেয়েছেন মোয়াজ্জেন হোসেন ও শংকর চক্রবর্তী।
এর আগে, নিজের ফেসবুক পোস্টে শতাব্দী রায় নিজের সংসদীয় এলাকার মানুষদের প্রতি এক খোলা চিঠিতে লেখেন, তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগদান করতে চেয়েও করতে পারছেন না। কারন কেউ কেউ সেটা চান না। ইঙ্গিতপূর্ণভাবে তিনি লেখেন, ‘এই নতুন বছরে এমন সিদ্ধান্ত নেওয়ার নেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সাথে পুরোপুরি থাকতে পারি।’ এর পরেই জোর জল্পনা শুরু হয় শতাব্দীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। শতাব্দীর বাড়িতে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।তিনিই শতাব্দীকে নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে। সেখানে বৈঠকের পরে তিনি জানিয়ে দেন শতাব্দী থেকে যাচ্ছেন তৃণমূলেই।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

