‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অব দিদ্দা’ নতুন ছবির কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠল কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে

নিউজটাইম ওয়েবডেস্ক : বলিউডে বারবার যিনি অন্যায়ের বিরূদ্ধে মুখ খুলেছেন, তিনি নায়িকা কঙ্গনা রানাওয়াত। এবার তাঁর নতুন ছবি ‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অব দিদ্দা’-র ঘোষণা করার এক দিনের মধ্যেই কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠল কঙ্গনা রানাওয়াতের  বিরুদ্ধে। লহোরের রাজকন্যা ও কাশ্মীরের রানিকে নিয়ে ‘দিদ্দা- দ্য ওয়ারিয়র কুইন অব কাশ্মীর’ বইটির লেখক আশিস কওলের কথায় উঠে এসেছে কঙ্গনা রানাওয়াতকে নিয়ে নেতিবাচক কথা। লেখকের দাবি, ছ’বছর ধরে গবেষণা করে রানির সম্পর্কে তথ্য সংগ্রহ করে যে বইটি তিনি লিখেছেন, এত বিশদে দিদ্দাকে নিয়ে আর কোনও ইতিহাসবিদ লেখেননি। এর আগে একমাত্র কলহন দিদ্দাকে নিয়ে দু’পাতা লিখেছিলেন। আশিষ কওয়ালের  কথায়, কঙ্গনার মতো অভিনেত্রীর এহেন আচরণে অবাক তিনি। গত সেপ্টম্বর কঙ্গনাকে মেল করেন লেখক আশিষ। কঙ্গনাকে হিন্দিতে অনুবাদ করতে অনুরোধ করেছিলেন তিনি কিন্তু তার উত্তর এখনও পাননি আশিষ। ফলে ক্ষুব্ধ লেখক। এ দিকে দিদ্দাকে নিয়ে ছবির ঘোষণা করে দিয়েছেন অভিনেত্রী। তবে আশিসের এই অভিযোগের কোনও উত্তর এখনও পর্যন্ত দেননি কঙ্গনা।

Inform others ?
Share On Youtube

হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে !

Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube