নিউজটাইম ওয়েবডেস্ক : নন্দন চত্বরে মুক্তমঞ্চে ২৬ তম আম্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তির সন্ধ্যেটা ছিল কীর্তনাঙ্গে। খোল বাজাতে বাজাতে হরেকৃষ্ণ হালদার ও সম্প্রদায়ের গলায় শোনা গেল কীর্তনাঙ্গের গান। দর্শকাসন থেকে কীর্তনের তালে হাত তুলতে দেখা গেছে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। পাশে ছিলেন সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। অতিমারি আবহে বিশ্বের এই প্রথম শারিরীক উপস্থিতিতে চলচ্চিত্র উৎসব কিভাবে সম্ভবপর হল, উৎসাহিত জনগনের উত্তর দিলেন নন্দন অধিকর্তা মিত্র চট্টোপাধ্যায় থেকে চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী। শেষ দিনে আন্তর্জাতিক ছবির পাশাপাশি পুরষ্কৃত করা হল বাংলা ছবিও। বাংলাদেশের উপকূল এলাকার মৎস্যজীবীদের জীবন নিয়ে ছবি, এশিয় বাছাইয়ে সেরা ছবির শিরোপা পেল ‘নোনা জলের কাব্য’।
গত কয়েক মাসে অনেক বাংলা ছবি বাণিজ্যিক ভাবে মুক্তির জন্য অপেক্ষায় ছিল। সিনেমা শিল্পের রুটি-রুজির জন্য খুব জরুরি ছিল এই মুক্তি, এমনই জানালেন কমিটির সদস্য, সিনেমাটোগ্রাফার প্রেমেন্দুবিকাশ চাকী। কোভিড বিধি মেনে মানুষের ছবি দেখার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পরিচালক হরনাথ চক্রবর্ত্তীর কথায়, সিনেমা হল করোনা ছড়ায় না।তা এই ফেস্টিভ্যাল প্রমাণ করল। উৎসবের শেষ দিনটি ছিল গেরুয়া ও বাসন্তী রঙে বিলীন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

