গর্জেও বর্ষালেন না রাজীব, ফেসবুকে সাবধানী লাইভ

নিউজটাইম ওয়েবডেস্ক : ফেসবুক লাইভ থেকেই কী বিজেপিতে যোগদান করার কথা ঘোষণা করবেন রাজীব? কী কী ক্ষোভ উগড়ে দেবেন তিনি দল ও দলনেত্রীর বিরুদ্ধে তা নিয়ে জোর জল্পনা ছিল রাজ্যজুড়ে। কিন্তু ফেসবুক লাইভে এসে রাজীব অনেকটাই সাবধানী। নিজের ক্ষোভের কথা গোপন না করলেও তা তিনি বললেন বেশ নরম সুরেই।

এদিন বনমন্ত্রী দলের একাংশের বিরুদ্ধে নিজের ক্ষোভ ব্যক্ত করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার নেত্রী বলে উল্লেখ করে তিনি যেমন তৃণমূল সুপ্রিমোর প্রতি নিজের আনুগত্য বুঝিয়ে দেন, তেমনই কর্মীদের সম্মান প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন দেখা যায় কর্মীদের সম্মান দেওয়া হয় না তখন কিছু বললে অন্যায়?’

পাশাপাশি রাজ্যের কর্মসংস্থান নিয়েও প্রশ্ন তোলেন রাজীব। বলেন তার খুব খারাপ লাগে যে যুবসমাজ চাকরি পাচ্ছে না। বনমন্ত্রীর বক্তব্য, যদি  লক্ষ্য দেখানো যায়, তাহলে সাফল্য পাওয়া যাবে।“অন্য রাজ্যে চলে যাচ্ছে, অন্য দেশে চলে যাচ্ছে। তখন দুঃখ হয়। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিং সেন্টার চালু করেছি”

এরপরেই নিজের অভিমান ব্যক্ত করে রাজীব বলেন, তিনি যখনই বাধা পেয়েছেন দলনেত্রীকে জানিয়েছেন। তবে তার বক্তব্যকে ভুলপথে চালিত করা হয়েছে। তার যে কোনো পদের লোভ নেই তাও জানিয়েছেন বনমন্ত্রী। তার সাফ কথা তিনি মানুষের জন্য কাজ করতে চান।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube