কলকাতায় আয়কর হানা, উদ্ধার ৪৫০ কো‌‌টি কালো টাকা

নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতার বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দিয়ে মো‌ট ৪৫০ কোটি টাকা উদ্ধার করল আয়কর দপ্তর।এই প্রতিষ্ঠানগুলি হোটেল থেকে শুরু করে ফলের পাইকারি ব্যবসা পর্যন্ত বিভিন্ন ব্যবসায়িক ক্রিয়াকলাপে জড়িত।

 আয়কর দপ্তর একটি ব্যাবসায়ী প্রতিষ্ঠানে ১.৫ কোটি ‌টাকা নগদ উদ্ধার করেছে বলে জানালো হয়েছে। এছাড়া আরো ১০৫ কো‌টি টাকার দাবিহীন আয়ও স্বীকার করেছে সংস্থাটি। জানা যাচ্ছে এই সংস্থা‌টি রিয়েল এস্টেট, ফিন্যান্সিং ও অটোমোবাইল ব্যাবসার সাথে যুক্ত।

‌সূত্র থেকে জানা যাচ্ছে, আয়কর দপ্তরের বিভাগীয় তথ্য ভান্ডার এবং তার ভিত্তিতে করা প্রাথমিক তদন্তের ভিত্তিতে এই ব্যাবসায়ী সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে আয়কর দপ্তর।সংস্থাটি আইনের ফাঁক গলে বিপুল পরিমান আয়কর প্রদান করেনি সরকারকে। একই সাথে আয়কর দপ্তরকে জাল নথি দেওয়ার অভিযোগও রয়েছে সংস্থার বিরুদ্ধে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube