‘আর্মি ডে’ তে জওয়ানদের কুর্নিশ অক্ষয়কুমারের

নিউজটাইম ওয়েবডেস্ক : জয়সলমিরে ‘বচ্চন পান্ডের’ শুটিং এ অক্ষয়। শুটিং এ ব্যস্ত থাকলেও কর্তব্যে অনড় ছিলেন অক্ষয় কুমার। ১৫ জানুয়ারি সেনা দিবসের দিন ম্যারাথনের ফ্ল্যাগ অফ করেন স্বয়ং তিনি। পাশাপাশি জওয়ানদের সঙ্গে ভলিবলও খেলতে দেখা যায় তাঁকে।  জয়সলমিরে তাঁর সাথে রয়েছেন কৃতী শ্যাননও।

তিনিও আর্মির জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন। অজয় দেবগণ, সঞ্জয় দত্ত, ভিকি কৌশল, সিদ্ধার্থ মলহোত্র, দিশা পাটানিরা তাঁদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন জওয়ানদের।

 

 

অক্ষয় কুমার নিজের সোস্যাল মিডিয়ায় ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়েছেন, পোস্ট করেছেন ‘‘আজ কিছু সাহসী যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ হল। দিনের শুরুতে ভলিবল খেলে ওয়ার্ম আপ করার চেয়ে ভাল আর কী হতে পারে!’’ অনেক ছবির শুটিং শেষ হওয়ার পর রিলিজের অপেক্ষায় প্রহর গুনছে সিনেপ্রেমীরা।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube