বৃহস্পতির উপগ্রহ থেকে ভেসে আসছে এফএম তরঙ্গ, পৃথিবীর খুব কাছেই কী তবে ভিনগ্রহীদের বাস?

নিউজটাইম ওয়েবডেস্ক : ভিনগ্রহী বা এলিয়েনদের অস্তিত্ব নিয়ে তর্ক বহুদিনের। অনেকেরই বিশ্বাস পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহ উপগ্রহে আছে প্রাণের অস্তিত্ব। আবার সেই হাইপেথিসিসেই অনেকখানি অক্সিজেন জোগালো বৃহস্পতির উপগ্রহ থেকে ভেসে আসা এফএম তরঙ্গ।

নাসার মহাকাশযান জুনোতে ধরা পড়েছে এই এফএম তরঙ্গ। বৃহস্পতির চারদিকে প্রদিক্ষণ করার সময় জুনো এই সিগনাল‌টি প্রত্যক্ষ করে। বি়জ্ঞানীরা জানিয়েছেন আমরা রেডিও তে যে এফএম তরঙ্গ শুনি তার সাথে এই তরঙ্গের কোনো পার্থক্য নেই। বৃহস্পতির ৭৯টি উপগ্রহের একটি ‘গ্যানিমিড’ থেকে ভেসে আসছে এই তরঙ্গ।

তবে অনেক বিজ্ঞানী এই তরঙ্গের সাথে এলিয়েনদ্র সম্পর্কে বিশ্বাসী নন। তাদের মতে এই তরঙ্গের পিছনে রয়েছে কোনো প্রাকৃতিক কারন। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে পরিবর্তনের ফলে এই তরঙ্গের সৃষ্টি হয়েছে। এই তরঙ্গ ভৌতবিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে অভিমত তাদের তারা।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube