দিল্লী যাচ্ছেন শতাব্দী, রাজধানী থেকেই কী নতুন ইনিংস?

নিউজটাইম ওয়েবডেস্ক : জল্পনা বাড়িয়ে দিল্লী যাচ্ছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বৃহস্পতিবার থেকে যে জল্পনা শুরু হয়েছিল, আজ তা নতুন মাত্রা নিল। বীরভূমের সাংসদ জানিয়েছেন তিনি আগামীকাল দিল্লি যাচ্ছেন তিনি। সেখান থেকেই আগামী শনিবার দুপুর দুটোয় নিজের রাজনৈতিক ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত ফেসবুক লাইভে জানাবেন তিনি।

তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের সাথে শতাব্দী রায়ের মতানৈক্য বহুদিনের। তার জেরেই এই সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছেন অনেকেই। এর আগে নিজের ফেসবুক পোস্টে শতাব্দী রায় নিজের সাংসদীয় এলাকার মানুষদের প্রতি এক খোলা চিঠিতে লেখেন, তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগদান করতে চেয়েও করতে পারছেন না। কারন কেউ কেউ সেটা চান না। ইঙ্গিতপূর্ণভাবে তিনি লেখেন, ‘এই নতুন বছরে এমন সিদ্ধান্ত নেওয়ার নেওয়ার চেষ্‌টা করছি যাতে আপনাদের সাথে পুরোপুরি থাকতে পারি।’

অন্যদিকে  দিল্লীতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ প্রসঙ্গেও এদিন ধোঁয়াশা জিইয়ে রাখলেন তৃণমূল সাংসদ।তিনি বলেন, দিল্লী গেলে অমিত শাহের সাথে দেখা হয়। কালও হতে পারে। তার অর্থ এই নয় যে তিনি বিজেপিতে যোগদান করছেন।

এর আগে দলবদল নিয়ে এমনই ধোঁয়াশা রেখেছিলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শাসকদলের উদ্দেশ্যে একাধিক অরাজনৈতিক মঞ্চ থেকে তিনি ক্ষোভ উগড়ে দিলেও সরাসরি পদত্যাগ করেন বহুদিন পরেই। শুভেন্দুর পরে সেই পথেই হাঁটতে পারেন শতাব্দী রায়, এমন‌‌টাই মনে করছেন অনেকে। 

উল্লেখ্য, আজ শতাব্দীর বাড়িতে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। তবে সেখানে কী রাজনৈতিক কথা হয়েছে তা নিয়ে কিছু খোলসা করেননি তিনি। তবে একথা স্বীকার করেন তার সাথে শতাব্দীর আলাপচারিতার সময়ই ফোন এসেছিল মুকুল রায়ের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube