নিউজটাইম ওয়েবডেস্ক : একুশের বিধানসভা নির্বাচনের ভাঙন অব্যাহত ঘাসফুল শিবিরে। পাশাপাশি দলের অন্দরেও শুরু হয়ে গিয়েছে মুষল পর্ব। এই পরিস্থিতিতে সৌগত রায় বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সাথে কংগ্রেসের জোটের জল্পনা উসকে দিয়েছিলেন। আজ সাংবাদিক সম্মেলনে সেই প্রসঙ্গেই মন্তব্য করলেন কংগ্রেসের অধীর চৌধুরি।
শাসকদলকে অধীর চৌধুরি মনে করিয়ে দেন, বিরোধী শূন্য বাংলার লক্ষ্যে তৃণমূল যেভাবে বাম ও কং শিবিরের মতো ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলে ভাঙন ধরিয়ে তাদের অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা করেছে শাসক দল। ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলিকে এই ভাবে মুছে দেওয়ার চেষ্টা করার ফলেই বাংলায় মাথাচাড়া দিচ্ছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি। তৃণমূলের সাথে জোটের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কটাক্ষ করে অধীর বলেন, তৃণমূল দলটা ভেঙে দিয়ে ভেঙে কংগ্রেসে মিশে যান। তিনি আরো বলেন, ভাববেন না আপনাকে আরো একবার মুখ্যমন্ত্রী করার জন্য কংগ্রেস লড়বে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

